বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করুন: ফখরুল
বিএনপিকে কীভাবে নির্বাচনে আনা যায়, সে চেষ্টা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।
এম ইলিয়াস আলীসহ দলের নেতা কর্মীদের গুম খুনের প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় দলের এ প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনে যেতে চায়। বিএনপি একটি নির্বাচনমুখী দল। কিন্তু সে পথ তৈরি করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কলকাঠি নাড়বে আর নির্বাচন করবে, তা হবে না, তা হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।’ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জায়গায় জায়গায় নতুন কমিটি করা হচ্ছে। সবাই সংগঠিত হয়ে মহল্লায় মহল্লায় কমিটি করতে হবে। বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে পঙ্গু করে, দেশের রাজনীতিকে প্রতিবন্ধী করে প্রধানমন্ত্রী অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটান গিয়েছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর ভারত সফরকেও ব্যর্থ দাবি করে তিনি বলেন, এ সরকারের পেছনে জনগণ থাকলে প্রধানমন্ত্রী তিস্তা চুক্তি না হওয়া পর্যন্ত অন্য কোনো চুক্তি করতেন না। এ সরকার জনবিচ্ছিন্ন বলে গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
তিনি অভিযোগ করেন, ইলিয়াস আলীসহ বিএনপির পাঁচ শতাধিক নেতা কর্মীকে গুম করা হয়েছে।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 