News Bangla 24 BD | কে এই হামলাকারী? - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

ফ্রান্সের রাজধানী প্যারিসের চ্যাম্পস-এলিসিস এভিনিউয়ে বৃহস্পতিবার যার গুলিতে এক পুলিশ সদস্য নিহত ও দু’জন আহত হয়েছেন তার পরিচয় মিলেছে।

আবু-ইউসুফ আল-বালজিকি নামে ওই ব্যক্তির ইসলামি চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্টতার কথা আগে থেকেই জানা ছিল ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর।

বৃহস্পতিবারের ওই হামলার ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এরআগেও একজন পুলিশ কর্মকর্তার উপর গুলি চালিয়েছিলেন তিনি।

সিএনএনের খবরে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকির তালিকায় (ফিশে এস) ওই ব্যক্তির নাম ছিল।
এছাড়া ফ্রান্স ডমেস্টিক সিকিউরিটি সার্ভিসেরও (ডিজিএসআই) নজরদারিতে ছিলেন তিনি।

২০০১ সালে তিনি পুলিশের দুই সদস্যকে গুলি করেছিলেন তিনি। এরপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আরেক পুলিশ সদস্যের বন্দুক কেড়ে নিয়ে তাতে তিনবার গুলি করেন ওই ব্যক্তি।

ওই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্যারিসের চ্যাম্পস-এলিসিসে চালানো এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আইএস তাদের প্রচারমাধ্যম আমাকে এক বিবৃতি দাবি করেছে, তাদের এক ‘যোদ্বা’ এই হামলা চালিয়েছে। ওই বিবৃতিতে হামলাকারীকে ‘দ্য বেলজিয়ান’ বলে সনাক্ত করা হয়েছে।
হামলাকারীর সঙ্গে বেলজিয়ামের সম্পর্ক কী সে বিষয়টা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এখনও পরিষ্কার নয়।

ফ্রান্সের সরকারি কৌঁসুলি ফ্রাঁসোয়া মলিনস বলেছেন, হামলাকারীর পরিচয় জানা গেলেও তা এখন প্রকাশ করা যাচ্ছে না কারণ তদন্ত ও তল্লাশি শুরু হয়ে গেছে।

তবে আইএসের বিবৃতিতে হামলাকারীর নাম বলা হয়েছে, আবু-ইউসুফ আল-বালজিকি।

রোববার ফ্রান্সে প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনের প্রাক্কালে গতকাল এই হামলার ঘটনা ঘটল। এই নির্বাচনের জন্য ইসলামি জঙ্গিবাদ একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

সংবাদ মাধ্যম এএফপির হিসেব অনুযায়ী, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ফ্রান্সে ‘জিহাদি’ হামলায় ২৩৮ জন নিহত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ