আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলায় ৭০ সৈন্য নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলাখ প্রদেশে মাজার-ই শরিফ শহরের সেনা ঘাঁটিতে শুক্রবার হামলা চালানো চালিয়েছে জঙ্গিরা। সেনাবাহিনীর পোশাক পরে এ হামলায় অন্তত ৭০ সৈন্য নিহত হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।
আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা জুমার নামাজের জন্য সেনা ঘাঁটির বাইরে বের হচ্ছিলেন। এ সময় সেনা সদস্যদের মতোই পোশাক পরে হামলা চালানো হয়। একই সময়ে আরেকটি দল ক্যান্টিনে থাকা সেনা সদস্যদের ওপর হামলা চালায়।
পরে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে, তাদের যোদ্ধারা আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে শুরুতেই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলে।
মাজার-ই শরিফের ওই সেনা ঘাঁটিতে দিনের শেষভাগেও হামলাকারীদের সঙ্গে সেনাবহিনীর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত ১০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে।

যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ 