News Bangla 24 BD | দুর্ভিক্ষ ঝুঁকিতে ইয়েমেনের প্রায় দেড় কোটি মানুষ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

দুর্ভিক্ষ ঝুঁকিতে ইয়েমেনের প্রায় দেড় কোটি মানুষ


জরুরি সহায়তা না পেলে ইয়েমেনের এক কোটি ৭০ লাখ মানুষ চরম দুর্ভিক্ষের মধ্যে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার ইয়েমেনের জনগণের জন্য তহবিল সংগ্রহের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ আশঙ্কা প্রকাশ করেন।  খবর আল-জাজিরার।

ওই সম্মেলনে দাতা দেশগুলো ইয়েমেনকে ১.১ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অর্ধেক বলে জানিয়েছে জাতিসংঘ।

তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে ইয়েমেনের বিশ লাখের বেশি শিশু। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অারও জানান, খাদ্য ও জরুরি সাহায্যের অভাবে প্রতি ১০ মিনিটে একজন করে পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যাচ্ছে। এখানে যখন সম্মেলন চলছে তখন ইয়েমেনে ৫০ জন শিশু মারা যাচ্ছে। এই মৃত্যু ঠেকানো যাচ্ছে না।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনের ২ কোটি ৫৬ লাখ মানুষের মধ্যে ১ কোটি ৯০ লাখ মানুষের জন্যই জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ