News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়া? - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে, উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচী পরিত্যাগে বাধ্য করা। এক বিবৃতির মাধ্যমে সিনেটের একশো সদস্যকে এমনটাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, নতুন পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, চীনকে উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগে যুক্ত রাখা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে কোরিয়ায় মার্কিন বাহিনীর কমান্ডার জানিয়েছেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অর্জন করেছে।

অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জুনিয়র বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উৎখাত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয় সুবুদ্ধির উদ্রেক করাই এর উদ্দেশ্য। তবে তিনি, পিয়ংইয়ং এর ঘনিষ্ঠ মিত্র চীনকে নিজের দায়িত্বপালনের কথা স্মরণ করিয়ে দেন।

এদিকে, উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দেশটিকে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচী পরিত্যাগে বাধ্য করানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সিনেট সদস্যদের সামনে দেশটির পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীর উপস্থাপন করা পরিকল্পনায় বলা হয়, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত থাকবে, কিন্তু নিজেকে এবং মিত্র দেশগুলোকে রক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে দেশটির। গত কিছুদিন ধরেই, কোরীয় উপদ্বীপ ঘিরে উত্তেজনা বেড়েই চলেছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াতে হামলার পরিকল্পনা করলে, দেশটি আগাম পারমানবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্রের ওপর এমন কথা জানান একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এরপরে, দুই দেশই কার্যত নিজেদের শক্তি প্রদর্শন করে যাচ্ছে।
গতকালই ক্ষেপণাস্ত্র বাহী একটি মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছেছে। এখন যুক্তরাষ্ট্রের আশংকা, উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।
সূত্র- বিবিসি বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ