News Bangla 24 BD | ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

উত্তর কোরিয়া আবারও পরীক্ষামূলক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে এ ক্ষেপণাস্ত্রের পাল্লা কতদূর তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনী বলছে, এটি উত্তর কোরিয়ার সীমানার বাইরে যায়নি।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহ্যাপ সে দেশের সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার প্রথম প্রহরে রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে পাইংগান প্রদেশের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। তবে এর ধরণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে উত্তর কোরিয়াকে বাধ্য করার কাজে সহযোগিতায় বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যে দেশটি এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।

উত্তর কোরিয়া এমন দিনে এই পরীক্ষা চালাল যেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণেরও ১০০ দিন পূর্তি হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ