News Bangla 24 BD | ‘সিনেমা থেকে আমাকে বাদ দিয়েছিল’ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দর্শকদের অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। কোয়ান্টিকো টিভি সিরিজের অ্যালেক্স প্যারিস চরিত্রে অভিনয় করে মার্কিন মুলুকেও এখন জনপ্রিয় তিনি। এ টিভি সিরিজের দ্বিতীয় মৌসুমেও অভিনয় করেছেন তিনি।

খুব শিগগির ডোয়াইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এ সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। তার অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদা গল্প রয়েছে। নানা চড়াই উতরাইয়ের মাধ্যমে আজকের অবস্থান তৈরি করেছেন তিনি। বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়াঙ্কা। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, অভিনয় ক্যারিয়ারে তিনি স্বজন প্রীতির মুখোমুখি হয়েছেন কিনা। জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রত্যেক তারকার আলাদা আলাদা গল্প থাকে। আমারও আছে। অভিনয় ক্যারিয়ারে আমিও অসংখ্য সমস্যার মুখোমুখি হয়েছি। কারো একজনের নির্দেশে সিনেমা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। তখন আমি কেঁদেছিলাম। তবে এ অবস্থা থেকে বেরিয়েও আসি।’

‘দোস্তানা’ খ্যাত এ অভিনেত্রী তার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘উত্তরাধিকার সূত্রে তারকা পরিবারে জন্মগ্রহণ করা দোষের কিছু না। চলচ্চিত্র পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কারো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া কঠিন। আবার তারকা পরিবারের সুনাম ধরে রাখা তারকা সন্তানদের ওপর এক প্রকারের চাপ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ