২৪ ঘণ্টা ভিডিও সংবাদ প্রচার করবে টুইটার
খুদে ব্লগ লেখার জনপ্রিয় সাইট টুইটার ২৪ ঘণ্টা ভিডিও সংবাদ প্রচারের উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে ব্লুমবার্গ মিডিয়া’র সঙ্গে চুক্তিও করেছে টুইটার। খবর বিবিসি।
টুইটারের প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্থনি ন্যাটো বলেন, সপ্তাহে সাত দিন এবং দিনে ২৪ ঘণ্টা ভিডিও সংবাদ প্রচার করার পরিকল্পনা নেয়া হয়েছে। সার বিশ্বের বিভিন্ন ঘটনার সঙ্গে খেলাধুলা এবং বিনোদনের খবরও থাকবে। আগামী কয়েক মাসের মধ্যে চ্যানেলটি চালু হবে বলে আশা করা হচ্ছে। তবে চ্যানেলটির নাম এখনো ঠিক হয়নি।
ব্লুমবার্গের প্রধান নির্বাহী জাস্টিন স্মিথ জানান, টুইটারের সঙ্গে এই কাজ শুরু করতে পারলে এতে আমাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে।
স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই সংবাদ চ্যানেলটি চালু করতে যাচ্ছে টুইটার। নতুন এই উদ্যোগ ফেসবুক এবং গুগলের সাথে প্রতিদ্বন্ধিতা করে টুইটারকে টিকে থাকতে সাহায্য করবে। কারণ গুগল এবং ফেসবুক ইতোমধ্যে ভিডিও বিজ্ঞাপন থেকে অনেক আয় করেছে।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 