News Bangla 24 BD | চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সম্পাদক জায়েদ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সম্পাদক জায়েদ


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জায়েদ খান। দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন মিশা-জায়েদ। ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা করা হয়।

মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। অপরদিকে জায়েদ খান খান ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

সহ-সভাপতি পদে রিয়াজ ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে নাদির খান পেয়েছেন ২৬৫ ভোট। কার্যনির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক। তিনি মোট ভোট পেয়েছেন ৩৬১।

কার্যনির্বাহী পরিষদে অনান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সুব্রত (৩১০ ভোট), আরমান (২৬৫), রোজিনা (৩৪৪ ভোট), অঞ্জনা ( ৩২২ ভোট), সুশান্ত (৩৪২ ভোট), আলীরাজ (৩০৩ ভোট), মৌসুমী (৩৪৯ ভোট), পূর্ণিমা (২৮২ ভোট), পপি (৩০২ ভোট), ফেরদৌস (২৬১ ভোট), নাসরিন (২৬৮ ভোট), জেসমিন (৩২৬ ভোট), ইমন (২৬২ ভোট), জ্যাকি আলমগীর (২৯৫ ভোট), জাকির হোসেন (১৯০ ভোট) ও কমল (২৪২ ভোট)। নির্বাচন কমিশনারের স্বাক্ষর করা কাগজ থেকে এই তত্ব সংগ্রহ করা হয়েছে।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫৭ জন। আর ৬২৪ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোট প্রদান করেন, যারা প্রত্যেকেই চলচ্চিত্রের নিবন্ধিত শিল্পী।

শুক্রবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। সকাল থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত চলে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সবশ্রেণির শিল্পীদের উপস্থিতিতে এফডিসিতে বসে তারার মেলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ