News Bangla 24 BD | মাঝরাতে মদ্যপ শাকিব ভোট গণনাকক্ষে! - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার কাজ। রাত দেড়টায় মদ্যপ অবস্থায় সেখানে ঢুকে পড়েন নায়ক শাকিব খান। কিছুক্ষণ পর ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন শিল্পী সমিতির এই সাবেক সভাপতি।

ভোট গণনাকক্ষে কারও প্রবেশের অনুমতি না থাকলেও শাকিব খান পেছনের ছোট ফটক ব্যবহার করে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় দশ মিনিট অবস্থান করার পর ভোট গণনাকারীরা তাঁকে বের করে দেন। এরপর প্রার্থীর সমর্থকদের ধাওয়া খেয়ে দ্রুত নিজের গাড়িতে ওঠেন তিনি। এ সময় কেউ কেউ তাঁর গাড়ির দিকে স্যান্ডেল ও ইট ছুঁড়ে মারে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, ‘ভোট গণনাকক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অধিকার নেই, সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। আমরা ব্যস্ত ছিলাম, সে পেছনের গেট থেকে প্রবেশ করে। তবে তাঁকে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। আমরা দ্রুত তাঁকে বের করে দিয়েছি।’

বাইরে বেরিয়া ধাওয়ার মুখে পড়েছেন জানার পর এই নির্মাতা বলেন, ‌‘অন্যায় করলে ধাওয়া তো খাবেই।’

এত রাতে ভোট গণনাকক্ষে কেন শাকিব? সে প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ