News Bangla 24 BD | তানজানিয়ায় বাস দুর্ঘটনায় ৩৩ শিশু নিহত - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

তানজানিয়ায় এক বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩৩ জনই শিশু। আহত হয়েছে আরো দুই শিশু। শনিবার সকালে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস গিরিখাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

উত্তরাঞ্চলীয় কারাতু জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। আরুবার পুলিশ কমান্ডার চার্লস এম কুমবো জানিয়েছেন, একটি পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, এই দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে গাড়ির চালক হয়তো নতুন ছিলেন অথবা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনায় বাসের চালক এবং দু’জন শিক্ষকও নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতর আহত হয়েছে।

অন্য একটি স্কুলের পরীক্ষায় অংশ নিতে বাসটিতে করে যাচ্ছিল ওই শিক্ষার্থীরা। পরে বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসে থাকা শিশুদের বয়স ১২/১৩য়ের মধ্যে।

দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জন মেগুফুলি।

সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর তানজানিয়ায় ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ