মা দিবসে লা মেরিডিয়ান ঢাকার আয়োজন
আগামী ১৪ ই মে, ২০১৭ সৃজনশীল কিছু কর্মকাণ্ডের মাধ্যমে মা দিবসকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছে লা মেরিডিয়ান ঢাকা। মায়েদের প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাতেই লা মেরিডিয়ান ঢাকার এই আয়োজন।
হোটেলের অল ডে ডাইনিং রেষ্টুরেন্ট লেষ্টেষ্ট রেসিপি যা ইন্টারেক্টিভ লাইভ-কিচেন বুফে ব্রেকফাস্ট, ডিনার এবং চকোলেট মিষ্টাণ্নের জন্য বিখ্যাত, সেখানে বেকার্স কর্নার সাজানো থাকবে। অতিথিরা তাদের মায়েদের জন্য নিজেদের পছন্দমতো কেক সাজিয়ে পরিবেশন করতে পারবেন ও নিয়ে যেতে পারবেন।
মায়েদের জন্যে রয়েছে বিশেষ কেক বেকিং প্রতিযোগিতায় অংশগ্রহন ও পুরস্কার জেতার সুযোগ। শিশু অতিথিরা পেস্ট্রি শেফ শাহেদের কাছ থেকে রপ্ত করতে পারবেন বেকিং কৌশল। ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১১.৩০ মিনিট পর্যন্ত অতিথিরা বুফে ডিনার উপভোগ করতে পারবেন জনপ্রতি ৩৬০০++ টাকায়।
এছাড়াও ৭ মে থেকে ১৪ মে হোটেলের লবি লাউঞ্জ ল্যাটিটিউড-২৩ এ থাকছে ৬ টি চকোলেটের একটি গিফট বক্স। আরো তথ্যের জন্য অথবা টেবিলের বুকিং এর জন্যে অতিথিরা +৮৮০১৯৯০৯০০৯০০ নম্বরে যোগাযোগ করতে পারেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা 