এবার শুটিং করার জন্য ঢাকায় পায়েল
চিত্রনায়ক ফেরদৌস গত বছরের জুলাই মাসে রাজধানীর একটি রেস্তোঁরায় নতুন একজন নায়িকার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছিলেন ‘শ্যাওলা’ নামে নির্মাণ পরিকল্পিত একটি ছবিতে তার নায়িকা হিসেবে। তার নাম পায়েল মুখার্জি। কলকাতার এই অভিনেত্রী এরই মধ্যে সেখানকার বেশকিছু ছবিতে কাজ করেছেন। তার অভিনীত ও রাজ মুখার্জির পরিচালনায় ‘ফাঁস’ নামে একটি ছবি গত মাসে ভারতে মুক্তি পায়।
আর আসছে জুনে বাংলাদেশে শুটিং করার জন্য ঢাকায় আসছেন তিনি। এ প্রসঙ্গে পায়েল মুখার্জি কলকাতা থেকে মুঠোফোনে বলেন, এর আগে ‘শ্যাওলা’ ছবির মহরতে ঢাকায় এসেছিলাম। এরইমধ্যে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে এবার তা শুরু হতে যাচ্ছে। আর এজন্য জুনে ঢাকায় আসব আমি। এ ছবিতে ফেরদৌস ভাইয়ের বিপরীতে কাজ করব। এদিকে পায়েল মুখার্জির ক্যারিয়ার টিভি সিরিয়াল দিয়ে শুরু হলেও বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
কলকাতার পাশাপাশি রাভি কিশানের সঙ্গে হিন্দি ছবিতেও কাজ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। সামনে ভালো কাজের প্রস্তাব পেলে ঢাকাতে আরো কিছু ছবি করবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ফেরদৌস ও পায়েল গত বছরের জুলাইয়ের শেষদিকে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘শ্যাওলা’ ছবির মহরত করেন। এ ছবিটি পরিচালনা করবেন এহসান ও বাপ্পি। গ্রামীণ পটভূমির গল্প থাকছে এ ছবিতে। এখানে ফেরদৌসকে একজন মাঝির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ‘শ্যাওলা’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ।

প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর, 