News Bangla 24 BD | সেন্সরে যাচ্ছে শাকিব-বুবলীর অহংকার - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

সেন্সরে যাচ্ছে শাকিব-বুবলীর অহংকার


জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ‘অহংকার’ ছবিটি মুক্তির অনুমতি পেতে সেন্সরে যাচ্ছে। চলতি সপ্তাহের যেকোনো দিন ছবিটি সেন্সর বোর্ডে মুক্তির অনুমতি পেতে জমা দেয়া হবে। এমনটাই জানালেন ‘অহংকার’ ছবির পরিচালক শাহাদৎ হোসেন লিটন।

জাগো নিউজকে তিনি বলেন, ‘অহংকার’ ছবির শুটিং, গান, ডাবিং, কালার কারেকশন সবকিছু শেষ হয়েছে। গেল সপ্তাহে সেন্সরে জমা দিতে চেয়েছিলাম। কিন্তু শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চিত্রপাড়া উত্তপ্ত থাকায় আর দেইনি। এ সপ্তাহের যেকোনো সময় সেন্সরে জমা দেব।

এদিকে ‘অহংকার’ ছবিটি ঈদে মুক্তি পাবে শোনা গেলেও শাহাদৎ হোসেন লিটন বললেন ভিন্ন কথা। তিনি জানালেন, ‘অহংকার’ ঈদে মুক্তি দেয়া হবে না। ঈদুল ফিতির ও ঈদুল আজহা এর মাঝামাঝি সময়ে মুক্তি দেয়া হবে।

শাকিব-বুবলী জুটির এটি তিন নম্বর ছবি। ছবিটি নিয়ে বুবলী বলেন, এর আগে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ও ‘শুটার’ নামের দুটি ছবিতে অভিনয় করেছি। ছবি দুটি ব্যবসা সফল হয়েছিল। আশা করছি ‘অহংকার’ ছবিটি ও শাকিবের নায়িকা হয়ে দর্শকরা এবারও আমাকে সানন্দে গ্রহণ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ