News Bangla 24 BD | আসছে ঈদে ফিরছেন শাবনূর - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়িকা শাবনূর। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়কদের বিপরীতে টানা অভিনয় করে দর্শকের মণিকোঠায় অল্প সময়ে জায়গা করে নেন তিনি। এখনও দর্শকের নিকট শাবনূর একই রকম জনপ্রিয়। তার অভিনীত বেশিরভাগ ছবিই ছিল হিট, সুপারহিট। এখন আর চলচ্চিত্রে তেমন কাজ করছেন না তিনি। বেশ কয়েক মাস ধরেই ‘থাইরয়েড’ রোগে ভুগছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।

তাই নিয়মিত চেকআপ ও ডাক্তারের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় থাকতে হচ্ছে তাকে। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় এসেছিলেন। তবে এসে নতুন কোনো কাজে হাত দেননি। কারণ আসার কয়েকদিন পরই আবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। গতকাল শাবনূরের মা আমেনা বেগম বলেন, আমার সঙ্গে প্রায় প্রতিদিনই শাবনূরের কথা হচ্ছে। আগের চেয়ে বেশ ভালো আছে শাবনূর। তার ‘থাইরয়েড’ রোগের চিকিৎসার জন্যই মূলত অস্ট্রেলিয়ায় থাকতে হচ্ছে।

সবশেষ গত বছরের নভেম্বরে শাবনূরের কাছে গিয়েছিলাম আমি। সেই সময় দেখেছি এক বা দুই মাস পর পর ডাক্তার শাবনূরের ব্লাড টেস্ট করেন। সেজন্যই মূলত ঢাকায় আসতে চাইলেও হঠাৎ করে আসতে পারেন না শাবনূর। তবে রোজার মধ্যে এসে এখানে ঈদ করবে বলে জানিয়েছে শাবনূর। আশা করি, আমার মেয়েটা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবে। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’।

সেটাও প্রায় পাঁচ বছর আগের কথা। প্রয়াত সালমান শাহ, মান্না থেকে শুরু করে শাকিব খান, রিয়াজ, ফেরদৌসসহ অনেক জনপ্রিয় নায়কের সঙ্গে বড় পর্দায় কাজ করেছেন তিনি। অনেকদিন ধরেই নতুন ছবিতে কাজ করছেন না তিনি। সবশেষ গত বছর শাবনূর দু ধাপে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ফেরার পর ‘ইউরো স্টার’ নামে একটি কোম্পানির চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন।

এছাড়া গত বছর মোস্তাফিজুর রহমান মানিক তার ‘এত প্রেম এত মায়া’ ছবিতে শাবনূরকে চুক্তিবদ্ধ করেছিলেন। তবে শাবনূর এ ছবির শুটিংয়ে এখনো অংশ নেননি। শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরে নতুন কাজে ফিরবেন তিনি এমন প্রত্যাশা চলচ্চিত্রসংশ্লিষ্ট সকলের।

এ বিভাগের অন্যান্য সংবাদ