News Bangla 24 BD | লন্ডনের বাঙালী এলাকায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

লন্ডনের বাঙালী এলাকায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু


পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত বো এলাকায় আবারো ছুরিকাঘাতে ৪০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বো এলাকার ইলিং ক্লোজ এলাকায় এঘটনা ঘটে।

ঘটনাস্থলে আধা ঘন্টার মধ্যে অ্যাম্বোলেন্স ও ডাক্তার আসলেও আহত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।। এঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পুলিশি তদন্ত চলছে।

গত ১১ এপ্রিল পূর্ব লন্ডনের মাইল এন্ড এলাকার ওয়েগার ষ্ট্রীটে কয়েকজন তরুণের ছুরিকাঘাতে নির্মম ভাবে প্রান হারান বাংলাদেশী বংশোদ্ভূত ২০ বছর বয়সী যুবক জামিনুর। জামিনুরকে নির্মমভাবে তার মায়ের সামনেই হত্যা করা হয়।

তার নামাজে জানাজা ১২ মে শুক্রবার ইস্ট লন্ডন মাসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয় । তার ১দিন পরে আবারো আরেকজনকে ছুরিকাঘাতে নির্মম ভাবে প্রাণ হারাতে হয়।
এদিকে লন্ডনে উল্লেখ্যযোগ্য হারে নাইফ ক্রাইম বেড়ে যাওয়ায় গত ১৬ দিনে ১১ জনের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।

সম্প্রতিক এধরণের ঘটনায় জনমনে উদ্বেগের সৃস্টি হয়েছে।- সূত্র ইভিনিং স্টান্ডার্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ