News Bangla 24 BD | যে দেশে ফেইসবুক ‍অ্যাকাউন্ট করলে ফি দিতে হয় সরকারকে! - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

যে দেশে ফেইসবুক ‍অ্যাকাউন্ট করলে ফি দিতে হয় সরকারকে!


মিসরে ফেইসবুক সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবেই শুধু ব্যবহৃত হয়না। সেই সঙ্গে এটি নানা আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হয়। আর এ কারণে ফেইসবুক ও এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির নীতিনির্ধারণী সংস্থা। খবর ইনডিপেনডেন্টের।

মিসরের সংসদীয় কমিটি সম্প্রতি সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া নতুন আইন পাসের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বাড়তি অর্থ ব্যয় করতে হবে।

সেই সঙ্গে প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রত্যেক ব্যবহারকারী তাদের জাতীয় পরিচয়পত্রর ওপর ভিত্তি করে ফেসবুক চালু করতে পারবে। আর সেই জাতীয় পরিচয়পত্র ব্যবহারের ওপর একটি ফি দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ