ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন এডওয়ার্ড ফিলিপ ৪৬ বছর বয়সী ফিলিপ মধ্য ডানপন্থী রিপাবলিকান দলের সদস্য। তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তার প্রধান কাজ ছিল দেশের জন্য একজন যোগ্য প্রধানমন্ত্রী নির্বাচন করা।
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডি এলাকার বন্দর শহর লে হাভরের মেয়র ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবার মধ্যে এগিয়ে ছিলেন এদুয়ার্দ। তিনি রিপাবলিকান দল থেকে মনোনয়নে এগিয়ে থাকা আলাইন ইয়ুপ্পের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
আগামি মাসে পার্লামেন্ট নির্বাচনে ভালো করার জন্য ডানপন্থি এবং বামপন্থি দলের সদস্যদের নিয়ে পরিকল্পিত অর্থনৈতিক সংস্কার গ্রহণ করতে চান ম্যাক্রোঁ। মধ্য ডানপন্থী রিপাবলিকান দলের সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করায় ডানপন্থিদের সমর্থন পাওয়া তার জন্য আরো সহজ হয়ে যাবে।

যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ 