News Bangla 24 BD | আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা বুলু - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা বুলু


রাজধানীর রামপুরা থানার একটি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিমের আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবার মাধ্যমে ৩১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বুলু।

বুলুর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবা সাংবাদিকদের বলেন, রাজধানীর বিভিন্ন থানার ৩১টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বুলু।

উল্লেখ্য, ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ