News Bangla 24 BD | লিবিয়ায় বিমানঘাঁটিতে হামলায় নিহত ১৪১ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

লিবিয়ার দক্ষিণে একটি বিমানঘাঁটিতে হামলায় ১৪১ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বিদ্রোহী জেনারেল খালিফা হাফতারের অনুগত সেনা। শুক্রবার হাফতারের বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যমতের সরকারের অনুগত বাহিনী থার্ড ফোর্সের সেনারা বৃহস্পতিবার বিমানঘাঁটিতে হামলা চালায়।

জেনারেল হাফতারের স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমাদ আল-মেসমারি শুক্রবার জানিয়েছেন, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। তারা ব্রাক আল শাতি ঘাঁটিতে কাজ কর্মরত ছিল অথবা ঘাঁটির আশেপাশে ছিল।

তিনি বলেন, ‘সেনারা সামরিক কুচকাওয়াজ শেষ করে ফিরছিল। তার সশস্ত্র ছিল না। তাদের অধিকাংশকে হত্যা করা হয়েছে।’

এদিকে লিবিয়ার ঐক্যমতের সরকার এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, তারা এ ধরণের কোনো হামলার নির্দেশ দেননি।

সরকারের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। দায়ীদের চিহ্নিত করার আগ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী আল মাহদি আল বারঘাতি ও থার্ড ফোর্সের প্রধানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ