হলিউড অভিনেতা ভিন ডিজেলের সন্তানের মা হতে চাই বলে আগেই প্রকাশ্যে মত দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার বলিউড অভিনেত্রী জানালেন, ভিন তাঁকে ভালোবাসে।
কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়, মনে হয় ভিনকে একটু বেশিই ভালবাসেন আপনি? সঙ্গে সঙ্গে দীপিকার জবাব, আজ্ঞে না, বরং ওই ভালবাসে আমাকে। এটা স্পষ্ট করে বলার সময় এসেছে। হ্যাঁ, ভিন দুর্দান্ত। আমার দেখা সেরা মানুষ। ওর হৃদয় বিরাট বড়, ওর জন্যই আমার এত সব অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমার প্রতিভার ওপর পুরোপুরি বিশ্বাস রয়েছে ওর। ভিন আমার সারা জীবনের বন্ধু।
শোনা যাচ্ছে, ভিন চেষ্টা করছেন, হলিউডে দীপিকার ক্যারিয়ার গড়ে দিতে। দীপিকার কাছে আসা চিত্রনাট্যগুলি নিজে বাছাই করছেন। যদিও দীপিকা এখন আর কোনো হলিউড ছবি করছেন না, তিনি ব্যস্ত পদ্মাবতী নিয়ে।
যাই হোক, এবার বলুনতো, দীপিকার প্রেমিকা হিসেবে বলিউড যাকে চেনে সেই রণবীর সিংহের কী হবে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রণবীর-দীপিকা ভক্তদের মনে।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 