News Bangla 24 BD | ধসে পড়েছে হিমালয়ের হিলারি স্টেপ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

হিমালয়ের মাউন্ট এভারেস্টে ওঠার সর্বশেষ চ্যালেঞ্জ ‘হিলারি স্টেপ’ ধসে পড়েছে। পর্বতারোহীরা জানিয়েছেন, ২০১৫ সালে নেপালে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেসময় এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২৯ হাজার ফিট উচ্চতায় হিলারি স্টেপের অবস্থান। সম্পূর্ণ খাড়াভাবে উঠে যাওয়া ১২ মিটারের এই পাথরটি এভারেস্টের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। ১৯৫৩ সালে বিশ্বে প্রথমবার এভারেস্টের চুড়ায় উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যার এডমন্ড হিলারি। তার নামেই ওই পাথরটির নামকরণ করা হয়ে। পরবর্তীতে হিমালয়ের নেপাল অংশ হয়ে যত পর্বতারোহী এভারেস্টের চুড়ায় উঠেছেন, বরফে ঢাকা ওই পাথুরে পথটি তাদের সবাইকে পার হতে হয়েছে। এভারেস্টে ওঠার সবচেয়ে জটিল ও শেষ অংশ ছিলো এই হিলারি স্টেপ।

গত বছর কিছু ছবিতে দেখা গিয়েছিলো যে হিলারি স্টেপের আকার বদলে গেছে। ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো তাতেই এটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এখন সেখানে অবশিষ্ট আছে পাথরের কয়েকটি খন্ড।

ব্রিটেনের পর্বতারোহী টিম মোসডেল এ সপ্তাহের শুরুতেই এভারেস্টের চুড়ায় ওঠার পর প্রথম আবিষ্কার করেন যে হিলারি স্টেপ ধসে পড়েছে।

বেজ ক্যাম্পে নামার পর নিজের ফেইসবুক পাতায় তিনি লিখেছেন তার অভিজ্ঞতার কথা। বিবিসিকে তিনি বলেছেন, এই পাথরটি হারিয়ে যাওয়ার মাধ্যমে একটি যুগের অবসান হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ