News Bangla 24 BD | যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণা স্থগিত - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ম্যানচেষ্টারে পপ কনসার্টে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলো আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্দের কনসার্ট শেষে ম্যানচেস্টার এরিনাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ২২ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে শিশুও আছে। পুলিশ জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা ছিল এবং ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়েছে।

লেবার পার্টি ও বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি নির্বাচনী প্রচারণা স্থগিতের বিষয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা দুজনই পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত প্রচারণা স্থগিতের বিষয়ে একমত হয়েছেন।

প্রসঙ্গত, ইউরোপ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে দেশের ভেতরে রাজনৈতিক বিতর্ক দেখা দেওয়ায় আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী ৮ জুন এ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ