নিরব-লাবণ্য লি অভিনীত গেম রিটার্নস ছবিটি মুক্তির আগেই নানা কারণে আলোচিত। এই ছবির ভালোবাসা গেছে বেড়ে শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে সোমবার। রোমান্টিক কথামালায় গানটি লিখেছেন মাহতাব হোসেন, কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও উপমা।
মনোমুগ্ধকর এই গানে দেখা গেছে নিরব-লাবণ্য লির রোমান্স। নিরব বলেন, এই ছবিতে কয়েকটি গান রয়েছে, যার মধ্যে ভালোবাসা গেছে বেড়ে গানটি ছবির গল্পের সঙ্গে ভিন্নমাত্রা যোগ করবে। আশা করছি সবাই গানটি উপভোগ করবেন।
লাবণ্য বলেন, নিরবের সঙ্গে এই ছবির মাধ্যমে প্রথমবার কাজ করলাম। আশা করছি দর্শকরা আমাদের গ্রহণ করবেন। আর ছবিটি মুক্তি পেলে সবাই হলে গিয়ে দেখবেন।
ভালোবাসা গেছে বেড়ে গানের শুটিং করা হয়েছে ঢাকায় ঐতিহ্যবাহী লালবাগ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছাড়াও আরও কয়েকটি লোকেশনে। ২০১৫ সালের ২ জানুয়ারি রয়েল খান পরিচালিত গেম ছবি মুক্তি পায়। সাফল্যের ধারাবাহিকতায় এবার একই নির্মাতা নির্মাতা করছেন গেম রিটার্নস।
নির্মাতা রয়েল খান জানান, গেল ৯ ফেব্রুয়ারি গেম রিটার্নস আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। আগামী দুই ঈদের মাঝে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। নিরব-লাবণ্য লি ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন তমা মির্জা, মিশা সওদাগর প্রমুখ।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 