‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে নৃত্যশিল্পী ক্যাটরিনা
অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত প্রথম ছবি ‘থাগস অব হিন্দুস্তান’। এই ছবিতে ক্যাটরিনা কাইফের অভিনয় করা নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না। সপ্তাহ দুই আগে আমির খান নিশ্চিত করেন, ক্যাট এই ছবিতে কাজ করছেন।
সম্প্রতি ছবির একটি সূত্র জানায়, নতুন এই ছবিতে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে একজন নৃত্যশিল্পীর চরিত্রে। ‘অগ্নিপথ’ সিনেমার ‘সেই চিকনি চামিলি’ আর ‘ধুম ৩’–এর ‘কামলি’-র পর দর্শকেরা এবার ক্যাটের আরো কিছু দুর্দান্ত নাচ দেখতে পারেন।
গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘থাগস অব হিন্দুস্তান’-এ ক্যাটরিনা একজন বিলেতি মেয়ের চরিত্রে অভিনয় করবেন। কিন্তু খবরটি সত্যি নয়। আমিরের সঙ্গে ক্যাটরিনার এটি দ্বিতীয় ছবি। এর আগে তারা ‘ধুম ৩’ ছবিতে অভিনয় করেছিলেন। আর বলিউডের ক্যারিয়ারে এটিই এই অভিনেত্রীর প্রথম ঐতিহাসিক ছবি। ‘থাগস অব হিন্দুস্তান’-এর আরেক নায়িকা ফাতিমা সানাহ শেখ। তিনি ‘দঙ্গল’-এ আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়া ক্যাট এখন সালমান খানের সঙ্গে আবুধাবিতে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং করছেন। আর জুলাইয়ে মুক্তি পাবে তার মিউজিক্যাল কমেডি ‘জাগগা জাসুস’।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 