News Bangla 24 BD | দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, আহত ৩৫ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। আহতদের দুবাইয়ের রশিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুবাই ট্রাফিক বিভাগের পরিচালক সাইফ আল মাজরুয়েই বলেন, টায়ার বিস্ফোরণের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে যাত্রীরা বাসের ভেতর বন্দী হয়ে পড়েন। পরে উদ্ধারকর্মীরা গাড়িটি কেটে তাদের বাইরে বের করে নিয়ে আসেন।

দুবাইয়ের বিনিয়োগ পার্ক হিসেবে খ্যাত জাবেল আলী এলাকার আল ইয়ালাবিস সড়কে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই সড়কে ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ