News Bangla 24 BD | ট্রাম্পকে খুঁজছে দিল্লি পুলিশ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ট্রাম্পকে হন্যে হয়ে খুঁজছে দিল্লি পুলিশ। ভারতের রাজধানী নয়াদিল্লির রুপনগর এলাকা থেকে বুধবার সকাল সাড়ে ছয়টা নাগাদ তাকে অপহরণ করা হয়। তবে এই ট্রাম্প কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন। মার্কিন প্রেসিডেন্ট অপহরণ হয়েছে ভেবে ভুল করবেন না!

এই ট্রাম্প নয় বছর বয়সী এক কুকুরের নাম। মহেন্দ্র নাথ নামে এক ব্যক্তির পোষা কুকুর সে। দিল্লি পুলিশের কাছে পোষা কুকুর ট্রাম্পের নিখোঁজ হওয়া নিয়ে মামলা করেছেন ওই ব্যক্তি।

মহেন্দ্র নাথের বাড়ির নিরাপত্তারক্ষী ওমভীরের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল ট্রাম্প। এ সময় গাড়িতে করে আসা দুই ব্যক্তি ট্রাম্পকে অপহরণ করে নিয়ে যায়। ওমভীর পুলিশকে বলেন, তিনি অপহরণকারীদের গাড়ি থামানোর চেষ্টা করেছেন। কিন্তু অপহরণকারীরা দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যান।

পুলিশ বলছে, ট্রাম্পকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে ওমভীর। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ওই দুই অপহরণকারীকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। কয়েকটি ফুটেজে গাড়ি দেখা গেলেও নম্বর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

মহেন্দ্র নাথ বলছেন, নয় বছর বয়সী ট্রাম্পকে দেখলেই যে কোনো ব্যক্তির মায়া হয়ে যাবে। কেউ ট্রাম্পকে খুঁজে দিলে ১১ হাজার রূপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্র : খালিজ টাইমস।

এ বিভাগের অন্যান্য সংবাদ