মানুষ যেন শান্তিতে রোজা পালন করতে পারে সেই লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে -জেলা প্রশাসক
মজিবুর রহমান খাঁন : সামনে আসন্ন রোজা যাতে করে সাধারণ মানুষ শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারেন, দ্রব্য-মূল্য যেন ক্রয়ক্ষমতার মধ্যে অর্থাৎ নিয়ন্ত্রণে থাকে এবং জয়দেবপুর বাজারসহ সর্বত্র ফুটপাত গুলো যেন অবৈধ দখল মুক্ত হয় সেই বিষয়ে আমি সকলের সহযোগিতায় কঠোর পদক্ষেপ গ্রহণ করব।
তিনি আরো বলেন রমজান মাস মানুষকে সংযম শিক্ষা দেয়। কাজেই রমজান উপলক্ষে যাতে করে ভেজাল পন্য বিক্রি করে কেউ রোজাদারদের প্রতারিত না করেন সে বিষয়েও সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।
গাজীপুর সাংবাাদিক ইউনিয়ন ও দৈনিক মুক্তবলাকা পরিবারের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে গাজীপুরে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ওইসব কথা বলেন।
বুধবার বিকেল সাড়ে ৩ টায় তার কার্যালয়ে সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- দৈনিক মুক্তবলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মুক্তবলাকার সম্পাদক মন্ডলীর সভাপতি শওকত ওসমান সরকার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাশেম রানা, সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন উপজেলা ইউনিট প্রধান যথাক্রমে নুরুল আমিন শিকদার, কাপাসিয়া, আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ, মোঃ আয়ুব রানা কালিয়াকৈর, সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, বিএসএস’র গাজীপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ শহীদুল্লাহ, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ আলম প্রমুখ।
তাছাড়া অনুষ্ঠানে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মোঃ সামসুল হক ভূঁইয়া, মুক্তবলাকার স্টাফ রিপোর্টার মোঃ মোস্তফা কামাল প্রধানসহ মঞ্জুরুল হক, কামাল হোসেন বাবুল, আবিদ হোসেন বুলবুল, মোঃ ইমারত হোসেন, বায়েজীদ হোসেন, কাজী মকবুল হোসেন, নূরে আলম সিদ্দিকী প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বোপরি জেলা প্রশাসকের মরহুম পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

ঈদে ৬ দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা
গাজীপুরে আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
গাজীপুরে বিক্রি কমে যাওয়ায় পত্রিকা হকারদের চলছে দুর্বিষহ জীবন
কাপাসিয়ায় সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তি দাবি
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 