News Bangla 24 BD | 'মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাস্কর্য অপসারণের সুযোগ নেই' - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

‘মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাস্কর্য অপসারণের সুযোগ নেই’


মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত কোনো ভাস্কর্য অপসারণের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে কুমিল্লার দাউদকান্দিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

গত ডিসেম্বরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিসের মূর্তির আদলে স্থাপন করা হয়েছিল একটি ভাস্কর্য। এটি স্থাপনের পর থেকেই তা অপসারণের দাবিতে হেফাজতে ইসলামীসহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন আন্দোলনে নামে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভাস্কর্যটি অপসারণ করা হয়।

ভাস্কর্য সরানোর কয়েক ঘণ্টা পর রাজধানীতে একটি শোকরানা মিছিল বের করে হেফাজতে ইসলাম। মিছিল শেষে দেশে স্থাপিত সব ভাস্কর্যকে ‘মুর্তি’ আখ্যা দিয়ে সেগুলোতে অপসারণের দাবি জানায় ধর্মভিত্তিক সংগঠনটির নেতারা।

এরই পেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় যেসব ভাস্কর্য নির্মিত হয়েছে সেগুলো অপসারণ করার সুযোগ নেই। সুতরাং এসব নিয়ে আন্দোলন করেও কোনো লাভ নেই।’

গত ১০ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের বৈঠকেও ভাস্কর্য সরানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়।

তখন প্রধানমন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না এই ভাস্কর্য সেখানে থাকা উচিত। পরবর্তীতে বিচারপতিদের বাসভবন উদ্বোধন উপলক্ষে কাকরাইল গিয়ে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ