পাকিস্তানের বিপক্ষেও ভালো খেলার প্রতিজ্ঞা মাশরাফির
এবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার চ্যালেঞ্জের মুখোমুখি টাইগাররা। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার প্রথমটি আজ শনিবার পাকিস্তানের বিপক্ষে। বার্মিংহামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তানের বিপক্ষেও আত্মপ্রত্যয়ী মাশারফি বিন মুর্তজা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশারফি বলেন, ‘যদি আপনি কিছু করতে চান তাহলে সে দিনটি আপনার করে নিতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। পাকিস্তান বরাবরই ভালো দল। যখনই আমরা তাদের বিপক্ষে খেলেছি, তখনই তারা আমাদের চেয়ে শক্তিশালী দল ছিল। তবে এটা এমনই একটি টুর্নামেন্ট যেখানে বড় দলগুলো চাপের মধ্যে থাকবে। পাকিস্তান খুবই ভালো দল, যারা যেকোনো দলকে গুড়িয়ে দিতে পারে। চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের ভালো সুযোগ রয়েছে। তবে তাদের বিপক্ষেও আমাদের সুখস্মৃতি রয়েছে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।’
এখন বেশ কয়েকজন তারকা বোলার রয়েছে বাংলাদেশ দলে। মাশরাফি বলেন, ‘আমরা একজন বোলারের উপর নির্ভরশীলতার বিষয় নিয়ে উদ্বিগ্ন নই। কারণ আমাদের দলে বেশ কয়েকজন কোয়ালিটি বোলার রয়েছে। তবে মুস্তাফিজ গেল কয়েক বছর ধরে আমাদের জন্য অসাধারণ কিছু করে দেখিয়েছে। অস্ত্রোপচারের পর সে বেশ শক্তিশালীভাবে ফিরে এসেছে। আশা করছি সে আমাদের জন্য বিরাট ভূমিকা পালন করবে।’
মাশরাফি আশা করছেন, সামনে ব্যাটিং ও বোলিংয়ের মতো ফিল্ডিংটাও ভালো হবে বাংলাদেশের।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 