News Bangla 24 BD | আত্মঘাতী হামলার আশঙ্কায় দিল্লি-মুম্বাইয়ে সতর্কতা - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

আত্মঘাতী হামলার আশঙ্কায় দিল্লি-মুম্বাইয়ে সতর্কতা


ভারতের দিল্লি ও মুম্বাইয়ে জঙ্গি হামলায় আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলা হতে পারে পাঞ্জাব ও রাজস্থানের সীমান্ত এলাকাতেও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লস্কর-ই-তৈয়বা এ হামলা চালাতে পারে।

প্রতিবেদনে বলা হচ্ছে, জঙ্গি সংগঠনটির ২০-২১ জন সদস্য পাকিস্তান থেকে হয়তো ভারতে ঢুকে পড়েছেন এবং ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়েছেন।

দিল্লি পুলিশের বিশেষ সেল এসব তথ্যের পরিপ্রেক্ষিতে সতকর্তা জারি করেছে। এতে বলা হয়েছে, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, পর্যটকদের কাছে প্রিয় হোটেলগুলো, জনবহুল বাজার, ধর্মীয় বিশেষ স্থানে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

গোয়েন্দারের আশঙ্কা জনবহুল কোনো স্থানে আত্মঘাতী হামলা চালানো হতে পারে।

মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করেছিলেন- পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ভারতে হামলার পরিকল্পনা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ