যে দেশে ২৩ ঘন্টা রোজা রাখতে হয়!
শুরু হয়েছে রহমত, বরকত এবং মাগফিরাতের মাস পবিত্র মাহে রমজান। বিশ্বব্যাপি ধর্মপ্রাণ মুসলমানদের রোজা রাখার মাস। তবে সব দেশে রোজার সেহরি ও ইফতারের সময় সমান নয়। কোনো দেশে কম কোনো দেশে বেশি।
ঋতুর পরিক্রমায় ক’বছর ধরে আমাদের দেশে দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে। এই দীর্ঘ সময়টি হলো প্রায় ১৫ ঘণ্টার বেশি। বিশ্বে এমন সব দেশ আছে যেখানে কখনো সূর্যাস্ত যায় না। আবার কিছু দেশ আছে যেখানে মাত্র ৫৫ মিনিটের জন্য সূর্যাস্ত যায়। এমন সব দেশও মুসলিমরা পবিত্র রমজান মাসে রোজা পালন করেন। ফলে সেখানে মুসলিমদের ২৩ ঘণ্টা ৫ মিনিট রোজা পালন করতে হয়।
সুমেরু বলয়ে থাকা দেশগুলোতে রোজা রাখা আসলেই বেশ কষ্টকর। কেননা সেখানে এমন কিছু দেশ আছে যেখানে সূর্য অস্ত যায় না বা মাত্র দু’এক ঘণ্টার জন্য সূর্য অস্ত যায়। এসব দেশের মধ্যে আছে নরওয়ে, লেপল্যান্ড, ফিনল্যান্ড ও সুইডেন ইত্যাদি। ফিনল্যান্ডে মাত্র ৫৫ মিনিটের জন্য সূর্য অস্ত যায়। তারপরও সেসব দেশের ধর্মপ্রাণ মুসলিমরা নিয়মিত রোজা পালন করছেন।
ফিনল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি মোহাম্মদ বলেন, ১টা ৩৫ মিনিটে তাদের রোজা শুরু হয় এবং শেষ হয় পরের দিন ১২টা ৪৮ মিনিটে। মোট ২৩ ঘণ্টা ৫ মিনিট রোজা রাখতে হয় তাদের।
তার ভাষায়, ‘আমার যেসব বন্ধু, পরিবারের সদস্য এবং আত্মীয়রা বর্তমানে বাংলাদেশে আছেন, তারা বিশ্বাস করতে পারেন না যে আমরা ২০ ঘণ্টার বেশি রোজা রাখতে পারি।’
যেসব দেশে বেশি সময় রোজা পালন করতে হয় তারা নিজেদের মতো পদ্ধতি তৈরি করে নিয়েছেন। যেমন, ল্যাপল্যান্ডে সূর্যাস্ত হয় না। সেখানকার মুসলিমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সময় মিলিয়ে সিয়াম সাধনা করেন।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 