কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় মো. আকরাম হোসেন (২৭) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) রাতে কাতারের আল খোর হাইওয়ে রোডে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত মো. আকরাম হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোক্তাদের জামানের ছেলে। নিহতের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি কাতারে বিন শুক গ্রুপ কোম্পানিতে কর্মরত ছিলেন। চার বছর আগে তিনি এই কোম্পানিতে চাকরি নিয়ে কাতারে আসেন।
নিহতের বড় ভাই কাতার প্রবাসী ইকবাল হোসেন বলেন, ‘সোমবার ইফতার করে রাতে বাসা থেকে আল খোরে ঘুরতে বের হয় তার ভাই। রাতে বাসায় না ফেরায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ার কারণে মঙ্গলবার সকালে কাতারের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি তাকে। এরপর কাতার পুলিশের সাহায্য নিলে আল খোর হামাদ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।’
তিনি বলেন, এরপর জানা যায়, ওই হাইওয়ে রোডে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই আমার ভাইর মৃত্যু হয়।
কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, নিহতের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।
ধাক্কা দেয়া প্রাইভেটকারের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 