News Bangla 24 BD | রোজায় ত্বক সতেজ রাখতে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঋতুর বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে এ দেশে আবহওয়া এবং মানুষের দেহ, মনের পরিবর্তন দেখা দেয়। প্রত্যেকটি ঋতু পরিবর্তনের সময় আমাদের দেহের তাপমাত্রা ও বাইরের আবহওয়ার তাপমাত্রার সমন্বয় ঘটানো খুবই জরুরি। এই গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়ে শরীর পানিশূন্য হয়ে পড়ে। গরম ও রোজার কারণে অনেকের ত্বকের ধরন পরিবর্তন হয়ে যায়। এই গরমে রোজায় ত্বক সতেজ রাখতে প্রয়োজন সঠিক পরিচর্যা। রোজার মাসে সুন্দর ত্বক পেতে ঘরোয়া কিছু উপায় জেনে নিন।

রোজার সময় ত্বকের জন্য প্রয়োজন অধিক আর্দ্রতা। ত্বক সব সময় ঠাণ্ডা ও পরিষ্কার রাখতে প্রতিদিন ঠাণ্ডা পানি দিয়ে গোসল করতে হবে। সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রণযুক্ত কক্ষে থাকতে হবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পানির কোনো বিকল্প নেই। ইফতারের পর তিন-চার লিটার পানি আধা গ্লাস করে একটু পরপর পান করতে হবে। এ ছাড়া ইফতারে যেকোনো ফলের রস পান করার উপকারী।

এছাড়া বিভিন্ন মৌসুমী ফল বাঙ্গি, তরমুজ, পেঁপে, শসা এগুলো দিয়েও ত্বকের পরিচর্যা করতে পারেন। বাঙ্গি চটকে তার সাথে মধু মিশিয়ে শুষ্ক ত্বকে প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। তরমুজের রসের সাথে লেবুর রস মিশিয়ে তৈলাক্ত ত্বকে লাগাতে পারেন। রোজ দুধ এবং আমলকী খাওয়া যেতে পারে। এতে করে স্কিন উজ্জ্বল হবে এবং ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে।

তৈলাক্ত ত্বক : গরমে তৈলাক্ত ত্বক থেকে প্রচুর তেল বের হয়। ফলে ত্বক আরো গরম হয়ে যায়, ব্রণ দেখা দেয়। তৈলাক্ত ত্বকের জন্য যা করতে হবে- মুলতানি মাটি ১ চা চামচ, গোলাপের পাপড়ি পেস্ট ১ চা চামচ, গোলাপ জল ১ টেবিল চামচ, মসুর ডাল ১ চা চামচ একত্রে মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

স্বাভাবিক ত্বক : মধু ১ চা চামচ, গাঁদা ফুলের পেস্ট ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, সয়াবিন গুঁড়া ১ চা চামচ একত্রে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগাতে হবে।

শুষ্ক ত্বক : এ সময়ে শুষ্ক ত্বক আরো যেন খসখসে, শুষ্ক, প্রাণহীন হয়ে যার। এর থেকে বাঁচার জন্য যা করতে হবে-

মধু ১ চা চামচ, তরমুজের রস ১ চা চামচ, টকদই ১ চা চামচ, চন্দন ২ চা চামচ, ঘৃতকুমারী একসঙ্গে প্যাক করে লাগালে ত্বক মসৃণ ও নরম থাকবে।

মিশ্র ত্বক : মিশ্র ত্বক গরমে তৈলাক্ত হয়ে ওঠে এবং মুখের চামড়া উঠতে থাকে। মিশ্র ত্বকের জন্য যা করতে হবে- কচি ডাবের শাঁস, কমলার রস ১ চা চামচ, বেসন ২ চা চামচ, কালোজিরার তেল প্যাক করে লাগাতে হবে। এতে ত্বক নরম ও উজ্জ্বল হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ