News Bangla 24 BD | প্রবাসীরা দেশের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

প্রবাসীরা দেশের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গতকাল মঙ্গলবার ভিয়েনার গ্রান্ড হোটেলে অস্ট্রিয়া আওয়ামী লীগের দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশে ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় সব ধরণরে প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে সমস্ত খবরা খবর রাখছি। উপকূলের সব মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার ব্যবস্থাও করা হয়েছে।

বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হবার অাহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে তুলে ধরতে হবে কীভাবে তারা (বিএনপি) আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে।

এ সময় সরকার হটাতে বিএনপি-জামায়াত জোটের তিন মাসের কর্মসূচিতে পেট্রোল বোমা ও অগ্নিসংযোগ করে বহু মানুষকে হত্যার কথা প্রবাসীদের বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, অাপনারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবেন, অথচ কোন মামলা করা যাবে না। পরিকল্পিতভাবে করা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, জঙ্গি দমনে জঙ্গি-বিরোধী অভিযান চলছে, এ অভিযান চলবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‌‘আপনাদের সহযোগিতা চাই। আপনাদের দায়িত্ব রয়েছে দেশের প্রতি। এই অশুভ অসুস্থ প্রক্রিয়া থেকে আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে।’

অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল কবির এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনীল দাসগুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ।

এছাড়াও সর্ব ইউরোপিয়ান আ.লীগের সাধারণ সম্পাদক এম এ গনি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, যুগ্ম সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের আ.লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ