শুটিং সেটে আঘাতের বিষয়টি শাহরুখের নতুন নয়। এর আগে অনেকবারই শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন এ অভিনেতা। তবে এবার অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন তিনি।
বর্তমানে আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং করছেন শাহরুখ। সেই শুটিং সেটেই ঘটেছে দুর্ঘটনা। শুটিং সেটে শাহরুখ যেখানে বসে ছিলেন ঠিক তার অপর পাশের ছাদের একটি বড় অংশ ধ্বসে পড়ে। শাহরুখ রক্ষা পেলেও আহত হয়েছে শুটিংয়ের দুজন সদস্য। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘অস্থায়ীভাবে তৈরি একটি ছাদ মইয়ের ওপর ভর দেয়া অবস্থায় ছিল। যা হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত সদস্যদের সঙ্গে সঙ্গেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে কারণ আঘাত গুরুতর ছিল না। সবাই অনেকটা হাফ ছেড়ে বেঁচেছেন কারণ শাহরুখ অপর প্রান্তেই বসে ছিলেন। দুই দিনের জন্য শুটিং বন্ধ করা হয়েছে। এই সপ্তাহের শেষে আবার শুটিং শুরু হবে।’
সিনেমাটি শাহরুখ ছাড়া আরো অভিনয় করছেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। এতে বামন চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। অন্যদিকে আনুশকাকে দেখা যাবে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের চরিত্রে। সিনেমাটিতে নিজের ভূমিকাতেই অভিনয় করবেন ক্যাটরিনা। জাব তাক হ্যায় জান সিনেমার পর আবারো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন এ তিনজন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 