News Bangla 24 BD | আমেরিকায় আগামী ৩ দশকে মুসলমানের সংখ্যা হবে দ্বিগুণ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

আমেরিকায় আগামী ৩ দশকে মুসলমানের সংখ্যা হবে দ্বিগুণ


বিশ্বব্যাপী দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধির ফলে আমেরিকায় মুসলমানদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, আগামী ২০৫০ সাল নাগাদ আমেরিকায় মুসলমানের সংখ্যা দ্বিগুণে পরিণত হবে।

এ সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আমেরিকায় জনসংখ্যায় খ্রিস্টানরা সর্বাধিক। ২০৫০ সাল নাগাদ মুসলমানের সংখ্যা হবে দ্বিগুণ। তখন খ্রিস্টানদের তুলনায় মুসলমানরা জনসংখ্যায় থাকবে সর্বাধিক।

তথ্যে আরও জানা যায়, ২০১৫ থেকে ২০৬০ সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পাবে। অথচ এই সময়ের মধ্যে সারাবিশ্বে মোট জনসংখ্যা বৃদ্ধির হার থাকবে ৩২ শতাংশ।

উল্লেখিত হারে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেলে জনসংখ্যার দিক থেকে মুসলমানরা থাকবে প্রথম স্থানে। আর খ্রিস্টান ও হিন্দুরা থাকবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। উল্লেখ্য যে, বর্তমানে মুসলিম যুবকের সংখ্যা বৃদ্ধি এবং মুসলিম পরিবারে সন্তানের সংখ্যা অনেক বেশী। ২০১৫ সালে মুসলিম যুবকদের বয়সের গড় ছিল ২৪ বছর। যা অমুসলিম যুবকদের তুলনায় ৭ বছরের ছোট।

আমেরিকার পাশাপাশি ইউরোপীয় দেশসমূহেও ২০৫০ সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ