প্রত্যেক বিশ্বাসী মুসলমানই চেষ্টা করেন রোজা রাখার। তারকারাও শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি রোজা রাখার চেষ্টা করেন। রমজানে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল পাঠকদের জানালেন রোজা রাখার অভিজ্ঞতা-
সজল বলেন, ‘রমজান মাস এলেই আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। কারণ ছোটবেলায় রোজা রাখার জন্য মাকে বলে রাখতাম- আমাকে যেন ভোর রাতে ডাকা হয়। আমার কষ্ট হবে বলে মা আমাকে ডাকতেন না। কিন্তু পরে ঘুম থেকে উঠে যখন দেখতাম সকাল হয়ে গেছে, তখন খুব রাগ করতাম। মা তখন বলতেন, ‘পরের দিন অবশ্যই ডাকবেন।’ কিন্তু আবার একই ঘটনা ঘটতো।’
তিনি বলেন, ‘একটা সময় আসে, যখন বুঝতে পারি সবকিছু। কৈশোরে এসে আমি রোজা রাখা শুরু করি। সেই সময়গুলোতে রোজা রাখা ছিলো আনন্দের। বন্ধুদের সঙ্গে পাল্লা দিতাম। এখনও নিয়মিত রোজা রাখি। খুব কষ্টের শুটিং হলে রোজা রাখাটা কষ্টের হয়। তখন দু-একটি রোজা ছাড়তে হয়। এবার ইচ্ছা আছে সবগুলো রোজা রাখার।’
সজল ব্যস্ত আছেন ঈদ নাটক নিয়ে। সম্প্রতি শেষ করেছেন বাজি শিরোনামের একটি নাটক। এছাড়া মাহিয়া মাহির নায়ক হয়ে ‘হারজিৎ’ নামের একটি ছবিতে কাজ করছেন সজল।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 