উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা বাড়াল জাতিসংঘ
উত্তর কোরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পিয়ংইয়ং এ বছর ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এই পদক্ষেপ নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য সদস্য দেশ এই নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে চেষ্টা চালিয়ে আসছে।
আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, জাতিসংঘের এই পদক্ষেপের ফলে একটি ভ্রমণ বিষয়ক, চারটি ক্ষেত্রে থাকা সম্পদ এবং বিদেশি গুপ্তচর বিষয়ক কার্যক্রমের প্রধানসহ ১৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।
চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে সবারই ভোট পড়েছে জাতিসংঘে। গত শুক্রবার জাতিসংঘের ১৫ সদস্যের পরিষদে নিষেধাজ্ঞার প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে পিয়ংইয়ং।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 