News Bangla 24 BD | ‘গুলশানের বাড়ি ছাড়ব না’ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়িসংক্রান্ত মামলায় রিভিউ আবেদন খারিজ হওয়ার পর তিনি বলেছেন, রিভিউ খারিজ হওয়ার পরও তিনি বাড়ি ছাড়বেন না।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছন, ‘রিভিউ খারিজ হলেও আমি এই বাড়ি ছাড়ব না। কারণ আদালত এই বাড়ির স্বত্ব সরকারকে দেয়নি। বাড়ি নিয়ে বোঝাপড়া হবে মূল মালিকের সঙ্গে। যদি সরকার আমাকে বাড়ি ছাড়তে বলে আমি আইনগত লড়াই চালিয়ে যাব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, গুলশানের এই বাড়ি আমার জীবনেরই অংশ। এই বাড়ির সঙ্গে আমার অনেক স্মৃতি, ইতিহাস-এতিহ্য জড়িত। অনেক দেশি-বিদেশি রাজনীতিবিদেরা এখানে এসে বৈঠক করেছেন।’

এর আগে সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ গুলশানের বাড়িসংক্রান্ত মামলায় মওদুদের রিভিউ আবেদন খারিজ করে দেন।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই আদেশের ফলে ব্যারিস্টার মওদুদকে গুলশানের বাড়ি ছাড়তেই হবে।

ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি ছাড়তে না চাওয়াটা এক ধরনের ধৃষ্টতা বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ