News Bangla 24 BD | একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ


একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির মনোনীতদের প্রথম তালিকা রবিবার রাতে প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিতে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন।

উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে মনোনীতদের তালিকা পাওয়া যাবে। একাদশে ভর্তির নীতিমালা অনুযায়ী, ভর্তি শুরু হবে ২০ জুন, ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস।

জানা যায়, প্রথম পর্যায়ে ভর্তি ২০ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। ঈদের ছুটির পর ২৮ ও ২৯ জুন ভর্তি করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মনোনীতদের ফল প্রকাশ করা হবে ১৩ জুন এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৮ জুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ