News Bangla 24 BD | নতুন অর্জনে কনা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কণ্ঠশিল্পী কনা সম্প্রতি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’ চলচ্চিত্রের ‘বন্ধু তুমি বিনে প্রাণ বাঁচে না’ গানটিতে কন্ঠ দিয়েছেন। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় এবং আকাশের সুর ও সঙ্গীতে কলকাতার একটি স্টুডিওতে গানটিতে কন্ঠ দিয়েছেন এই তারকা শিল্পী। গানটি গাওয়া প্রসঙ্গে কনা বলেন, ‘খুব সহজে যদি বলতে হয়, তাহলে বলবো- এক কথায় অসাধারণ একটি গান গাইলাম। আমি বরাবরই প্লে-ব্যাকে চুজি। এ গানটিও আমার সঙ্গীতাঙ্গনে চলার পথকে আরো সমৃদ্ধ করবে বলেই আমি মনে করছি। আমি গানটি গেয়ে অনেক সন্তুষ্ট। শ্রোতারাও এতে নতুন কিছু পাবেন বলে আশা করছি।’ গানটি কনার সঙ্গে গেয়েছেন আকাশও। এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার বনি সেনগুপ্ত। এদিকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশের শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে কলকাতায় ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’ অর্জন করেন কনা। দুই বাংলার শিল্পীদের সম্মাননা প্রদানের এই অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। পাশাপাশি আসছে ঈদে শাকিব খান ও শুভশ্রী অভিনীত ‘নবাব’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। এতে শুভশ্রীর লিপে যাওয়া ‘ও ডিজে’ গানটি গেয়েছেন কনা। এই গান নিয়েও দারুণ আশাবাদী তিনি। সর্বশেষ গত নজরুল জন্মজয়ন্তীতে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে কনার কন্ঠে ইউটিউবে প্রকাশিত হয় ‘পরদেশী মেঘ যাওরে ফিরে’। এরইমধ্যে গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এছাড়াও আসন্ন ঈদে তিনটি মিউজিক ভিডিওর পাশাপাশি একটি ইপি অ্যালবাম প্রকাশ করছেন কনা। এরমধ্যে মিউজিক ভিডিওগুলো তিনটি অডিও প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হবে। এ তালিকায় রয়েছে- সিএমভি থেকে ‘খামুখাই ভালোবাসা’। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। এ ছাড়া রবিউল ইসলাম জীবনের কথায় ডিজে রাহাতের সুর-সংগীতে অ্যাডবক্স থেকে প্রকাশ হবে ‘চাঁদের কণা’। এর বাইরে জুয়েল মোর্শেদের সুর ও সংগীতে ধ্রব মিউজিক স্টেশন থেকে শিল্পীর ‘গার্ডেন গার্ডেন’ শিরোনামের গানটি প্রকাশিত হবে। জানা গেছে, মিনার রহমানের সুর-সংগীতায়োজনে অ্যাডবক্স থেকে কণার ইপি অ্যালবামটি প্রকাশিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ