News Bangla 24 BD | 'মুসলমানদের অপমান আমাদেরকে নিরাপদ করে না' - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিছুক্ষণ আগে দেয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের সম্মুখ সারির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। মার্কিন কংগ্রেসে তিনি এই ভাষণ দেন।

তার এই বক্তব্য দেবার সময় উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ করতালিতে ফেটে পড়েন। মুসলমান এবং অভিবাসীদের নিয়ে করা বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচিত হয়ে আসছেন ট্রাম্প।

এতে তিনি বলেন, ‘যখন কোনও রাজনীতিবিদ নিজ দেশের বা বিদেশের মুসলিমদের অপমান করে বক্তব্য দেয়, যখন কোনও মসজিদ ভাংচুর করা হয়, সেটা আমাদেরকে নিরাপদ করে না।’

‘এটা সঠিক নয়। এটা বিশ্বের চোখে আমাদেরকে ছোট করে ফেলে। এটা আমাদের লক্ষ্যে পৌঁছনোকে কঠিন করে তোলে। এটা আমাদের দেশের সাথে প্রতারণা করবার সামিল’।

প্রেসিডেন্ট ওবামার ওই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালে ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিল। প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ মেয়াদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন মি. ওবামা। আজ ছিল তার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ।

মার্কিন কংগ্রেসেরে সামনে দেয়া বার্ষিক এই ভাষণে প্রথা অনুযায়ী পরবর্তী বছরের জন্য নতুন নতুন পরিকল্পনা এবং সরকারের আসন্ন নতুন নীতিমালা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্টরা।

কিন্তু আজকের ভাষণে প্রেসিডেন্ট ওবামা নতুন পরিকল্পনা তুলে ধরার বদলে নিজের বিগত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরাতেই বেশী মনযোগী ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ