যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় সোমবার সকালের দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যে অরল্যান্ডোর উত্তর-পূর্বাঞ্চলে একটি শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের বরাতে বিবিসি বলছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনও যোগসূত্র নেই। অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
গোলাগুলির পর অরল্যান্ডোর বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
অরল্যান্ডোতে ভয়াবহ হামলার এক বছর পূর্তির এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল। গত বছর এ শহরের পালস নাইট ক্লাবে হামলায় ৪৯ জন নিহত এবং অনেকে আহত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 