কটুক্তিপূর্ণ মন্তব্য : সেই নির্ঝরকে অব্যাহতি দিল গাজী টিভি
লন্ডনে বসবাসকারী সিলেটের প্রবাসীদের নিয়ে কটুক্তিপূর্ণ মন্তব্য করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) প্রতিবেদক জাওয়াদ নির্ঝরকে পেশাগত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ জুন) রাত ১১টার দিকে জিটিভির অফিসিয়াল ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক ঘোষণায় এ কথা জানানো হয়।
ওই পোস্টে বলা হয়- “দায়িত্ব বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে জিটিভির ক্রীড়া সাংবাদিক জাওয়াদ নির্ঝরকে তার সমস্ত পেশাগত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আইনানুগভাবে জিটিভিতে বর্তমানে কিংবা অতীতে কর্মরত যে কোন কর্মকর্তা কর্মচারীর কোন ব্যক্তিগত কর্মকাণ্ড বা বক্তব্যের দায়ভার জিটিভির নয়।”
জিটিভির ওই ক্রীড়া প্রতিবেদক চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কাভারেজের জন্য ইংল্যান্ডের লন্ডনে রয়েছেন। সেখানে অবস্থানকালেই লন্ডনে বসবাসরত সিলেটের প্রবাসীদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগ ওঠে জাওয়াদের বিরুদ্ধে।
ফেসবুক এক স্ট্যাটাসে জাওয়াদ লিখেন, ‘লন্ডনে যতটা না… তারচেয়েও বেশি খারাপ এখানকার সিলেটীরা। এরা না হইতে পারছে বাঙ্গালী… না হইছে ব্রিটিশ…হইছে … বাচ্চা।’
তার এই স্ট্যাটাসের পর লন্ডনস্থ সিলেটবাসীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 