News Bangla 24 BD | ইরানের পার্লামেন্ট-খোমেনীর মাজারে সন্ত্রাসী হামলা, নিহত ১ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ইরানের পার্লামেন্ট-খোমেনীর মাজারে সন্ত্রাসী হামলা, নিহত ১


ইরানের পার্লামেন্টে ও আয়াতুল্লাহ আল খোমেনির মাজারে সন্ত্রাসীর হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি, ডন, ইন্ডিপেনডেন্ট, রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া বুধবার এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পার্লামেন্টের ভেতরে একজন বন্দুকধারী গুলি ছোঁড়ে। ওই গার্ড আহত হয়েছে প্রথমে বলা হলেও পরে জানানো হয়, গুলিতে তার মৃত্যু হয়েছে। কমপক্ষে তিনজন সশস্ত্র সন্ত্রাসী গুলি করতে করতে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। এ ঘটনায় কতজনকে জিম্মি করা হয়েছে, তার বিস্তারিত এখনও জানা যায়নি।

প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে ইমাম আয়াতুল্লাহ আল খোমেনির মাজারে। সেখানেও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ইরানের বার্তা সংস্থা আইআরআইবি দেশটির এক এমপির বরাত দিয়ে জানিয়েছে, পার্লামেন্টের ভেতরে একে-৪৭ রাইফেল হাতে একাধিক হামলাকারী অবস্থান নিয়েছে।

এমপি ইলিয়াস হাজরাতি বলেছেন, ‘তিন হামলাকারীর মধ্যে দুজনের হাতে কালাশনিকভ রাইফেল এবং একজনের হাতে কোল্ট পিস্তল রয়েছে।’

পার্লামেন্টের ভেতরের হামলার ঘটনা পুলিশি অভিযানের মাধ্যমে শেষ হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

এদিকে আধুনিক ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনির মাজারেও বন্দুক হামলা হয়েছে বলে জা

এ বিভাগের অন্যান্য সংবাদ