News Bangla 24 BD | যুক্তরাজ্যের নির্বাচনের ভোটগ্রহণ চলছে - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

জঙ্গী হামলায় ২৯ জনকে হারানোর শোক কাটিয়ে সাধারণ মানুষ যুক্তরাজ্যের আগাম নির্ব‌াচনে ভোট দেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ইংল্যান্ডে, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের ৪০ হাজারেরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে।

স্থানীয় সময় রাত ১০ টায় ভোট গ্রহণ শেষে হবে। শুক্রবার সন্ধ্যা নাগাদ আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে। এবার নিবন্ধিত ৪ কোটি ৬৯ লাখ ভোটার পার্লামেন্টের ৬৫০টি আসনের প্রতিনিধি নির্বাচন করবেন।

২০১৫-র সাধারণ নির্বাচনের চেয়ে এবার ভোটারের সংখ্যা বেশি। সেবার প্রায় ৪ কোটি ৬৫ লাখ ভোটার তাদের রায় জানিয়েছিলেন। ভোটারদের অনেকেই এরই মধ্যে পোস্টাল ভোটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়ে দিয়েছেন। গত নির্বাচনে ১৬ দশমিক ৪ শতাংশ ভোটার এভাবে ভোট দিয়েছিল।সেবার মোট ৩৩১ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পার্টি। প্রধান প্রতিদ্বন্দ্বী লেবাররা ২২৯টি আসন পেয়েছিল।

এক নজরে এবারের নির্বাচন:
# নির্বাচনের দিন ১৮ বছর বা তার বেশি বয়স হবে এমন যে কেউ ভোটার নিবন্ধন করতে পেরেছেন। এবছর ভোটার নিবন্ধনের শেষ দিন ছিল ২২ মে।

# দেশের বাইরে অবস্থিত যুক্তরাজ্যের নাগরিকরা ডাকের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন; তবে ডাকে পাঠানো ভোট অবশ্যই ৮ জুনের আগে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে।

# মোট ৬৮টি দলের তিন হাজার ৩০৪ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছে, যার মধ্যে ১৯১ জন স্বতন্ত্র প্রার্থী।

# এবার ভোট কেন্দ্র করা হয়েছে স্কুল, কমিউনিটি সেন্টার ও চার্চের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্যারিশ হলগুলোতে; আগের নির্বাচনগুলোতে এর বাইরে পাব, অত্যাধুনিক লন্ড্রি ও স্কুল বাসগুলোকেও কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল।

যুক্তরাজ্যের পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর। কিন্তু ব্রেক্সিট বিষয়ে পার্লামেন্ট সদস্যরা ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় হঠাৎ করেই এপ্রিলে আগাম নির্বাচনের ডাক দেন প্রধানমন্ত্রী টেরিজা মে।

এ বিভাগের অন্যান্য সংবাদ