News Bangla 24 BD | ইফতারে মজাদার চিকেন স্যুপ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দিনভর রোজা রাখার পর ইফতারে চাই স্বাস্থ্যকর খাবার। ভাজাপোড়া ও তেলের খাবার এড়িয়ে পুষ্টিকর স্যুপ রাখতে পারেন ইফতার মেন্যুতে। এটি পূরণ করবে পানিশূন্যতাও। ইফতারের আগে মধু ও মুরগির মাংস দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন স্যুপ।

চিকেন স্যুপ
জেনে নিন কীভাবে তৈরি করবেন-

উপকরণ
মুরগির টুকরা- আধা কাপ

আদা ও রসুন কুচি- ১ চা চামচ

গাজর কুচি, সুইট কর্ন ও মটরশুঁটি- আধা কাপ

হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ

ধনেপাতা কুচি- ২ চা চামচ

লবণ- স্বাদ মতো

গোলমরিচ গুঁড়া- স্বাদ মতো

মধু- ২ চা চামচ

পানি- ৩ কাপ

প্রস্তুত প্রণালি

পাত্রে মুরগির টুকরা, গাজর কুচি, মটরশুঁটি, সুইট কর্ন ও পানি নিন। হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে সেদ্ধ করুন। মাংস আধা সেদ্ধ হওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে পাত্র ঢেকে দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে স্যুপের বাটিতে ঢালুন। মধু ও ধনেপাতা কুচি মিশিয়ে নেড়ে ইফতারে গরম গরম পরিবেশন করুন স্যুপ।

এ বিভাগের অন্যান্য সংবাদ