ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। নিয়মিত অ্যালবাম, স্টেজ, ও চলচ্চিত্রে প্লেব্যাক করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এ শিল্পী ‘বিভোর হয়ে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন।
গীতিকবি জিয়াউদ্দিন আলমের কথায় এ গানটি গতকাল ৭ জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ‘বিভোর হয়ে’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নাহিদ নোমান অরুপ।
গানটি প্রসঙ্গে জিয়াউদ্দিন আলম বলেন, ‘লিজার গায়কী অসাধারণ। গানটি অসম্ভব ভালো গেয়েছেন। আশাকরি শ্রোতারা এই গানের মাধ্যমে অন্য এক লিজাকে খুঁজে পাবেন।’
এ প্রসঙ্গে লিজা বলেন, “বিভোর হয়ে’ গানটির কথাগুলো ও সুর দারুণ হয়েছে। আর এ ধরনের গানই এখনকার শ্রোতা পছন্দ করে বলে মনে করছি। আশা করছি এ গানটি শ্রোতাদের মন কাড়বে।”
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 