News Bangla 24 BD | মসজিদুল হারামে প্রতিদিন ইফতার করেন লক্ষ লক্ষ মুসল্লি - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

মসজিদুল হারামে প্রতিদিন ইফতার করেন লক্ষ লক্ষ মুসল্লি


পবিত্র রমজানে মক্কায় মসজিদুল হারামের ভিতরে ও বাহিরে খোলা চত্বরে প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষাধিক মুসল্লি ইফতার করেন। পবিত্র জমজম কূপের পানির সঙ্গে খেজুর-খোরমাসহ বিভিন্ন খাবার দিয়ে লক্ষ লক্ষ মুসল্লি ইফতারীতে অংশ নেন। কিন্তু এ অগণিত মানুষের ইফতার সামগ্রী নিয়ে নেই কোন কাড়াকাড়ি। নেই কোন বিশৃঙ্খলাও।

বিশ্বের বৃহত্তম এ ইফতার মাহফিলের ইফতার সামগ্রী কোথা থেকে আসছে, তার সঠিক কোন হিসেব নেই কারো কাছে। ইফতারী প্রস্তুত করতে কারো কাছে কেউ হাতও পাতেন না। তবে এত বিপুল সংখ্যক মুসল্লির কেউই এখানে কোন কিছু কিনে ইফতারী করছেন না। কেউ শূন্য হাতেও ফেরেন না। এছাড়াও গোটা সৌদি আরবের মত মক্কা নগরীর পথে প্রান্তরেও অজস্র মুসল্লী ইফতার করেন।

মহান আল্লাহ রাব্বুল আল আমীনকে রাজি ও খুশি করার বাসনাকে সামনে নিয়েই মক্কা নগরীর হাজার-হাজার মানুষ ছাড়াও পবিত্র ওমরাহ করতে আসা গোটা বিশ্বের অগণিত মুসলমানও যার যার সামর্থ অনুযায়ী ইফতার সামগ্রী নিয়ে ছোটেন মসজিদুল হারামে।

এ বিভাগের অন্যান্য সংবাদ